বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ইউক্রেনে পুরোপুরি আক্রমণ শুরু করিনি: পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে এখনো পুরোপুরি আক্রমণ শুরু হয়নি বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, আমি তোমাদের (ইউক্রেন) মনে করিয়ে দিচ্ছি— রাশিয়ান সৈন্যরা পুরোপুরি আক্রমণ শুরু করেনি। কেবল পেশাদার সেনারাই যুদ্ধ করছে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের বিষয়ে সরকারি এক বক্তব্যে এ কথা বলেন পুতিন। খবর বিবিসির।

বিবিসি জানায়, ইউক্রেনের বাহিনীর দাবি গত ছয় দিনে তারা খারকিভের উত্তর-পূর্বাঞ্চলের আট হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখলে নিয়েছে। এটিকে নিজেদের বিশেষ কৃতিত্ব মনে করছে দেশটি। তবে এর প্রতিক্রিয়ায় পুতিন বলেন, ইউক্রেনের পাল্টা হামলা আমাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে পারবে না। নিজেদের পরিকল্পনার বিষয়ে পুতিন জানান, তিনি তাড়াহুড়ো করতে চাননি। ইউক্রেনের দোনবাস অঞ্চলে হামলার প্রক্রিয়া এখনো চলছে। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া এখন পর্যন্ত তার পূর্ণ শক্তি প্রয়োগ করেনি।

দোনবাস শিল্পাঞ্চলটি পূর্ব ইউক্রেনে অবস্থিত। এটি রাশিয়ার আক্রমণের মূল লক্ষ্যে রয়েছে। তবে এটি নিয়ে পুতিনের অসত্য দাবি হলো, রাশিয়ান মুখপাত্রদের গণহত্যা থেকে রক্ষা করতেই এ হামলা চালানো জরুরি হয়ে উঠেছে।শুক্রবারের এক মন্তব্যে পুতিন ইঙ্গিত দেন যে, রুশ সেনাবহিনীর একটা অংশমাত্র এই যুদ্ধে অংশ নিয়েছে। ইউক্রেন আক্রমণ অব্যাহত রাখলে আরও গুরুতর হামলার হুশিয়ারি দেন পুতিন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit