বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জন্মদিনে তিন চিতা ছাড়লেন মোদি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেসক্ : হাতল ঘোরাতেই খুলে গেল দরজা। খাঁচা থেকে একে একে বেরিয়ে এলো নবাগত তিন অতিথি। ছুটে চলে গেল জঙ্গলে। আজ স্থানীয় সময় শনিবার নিজের জন্মদিনে এভাবেই নামিবিয়ান চিতা তিনটিকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশেষে ৭৪ বছর পর ভারতীয় বন্যপ্রাণের মুকুটে জুড়ল নয়া পালক। ভারত পেল নতুন চিতা।

এনডিটিভি জানিয়েছে, চোখে রোদচমশমা। গায়ে জঙ্গল সাফারির বিশেষ কোট। মাথায় কাউবয় হ্যাট। ৭২তম জন্মদিনে নবাগত অতিথিদের সঙ্গেই কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে আসা নতুন অতিথিদের স্বাগত জানালেন তিনি। প্রজেক্ট চিতা কর্মসূচির উদ্বোধন লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, ১৯৫২ সালে আমাদের চিতাকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করতে হয়েছিল। কিন্তু, তারপর কয়েক দশক কেটে গেলেও চিতা ফিরিয়ে আনার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি গর্বিত, আজাদির মতো মহোৎসবের বছরেই ভারতে ফিরল বিশ্বের এই দ্রুততম প্রাণী। নতুন উদ্যোমে চিতা সংরক্ষণ শুরু করবে ভারত।

ভারতকে আটটি চিতা উপহার দেওয়ায় নামিবিয়া প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, অনেক দূর থেকে এই চিতারা ভারতে এসেছে। এরা আমাদের অতিথি। ওদের একটু থিতু হওয়ার সময় প্রয়োজন। ভারতের আবহাওয়া, জলবায়ু এবং বাস্তুতন্ত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। ভারতের মানুষকে ধৈর্য ধরতে হবে। কয়েকমাস অপেক্ষা করতে হবে। তার আগে চিতাদের দেখার জন্য জাতীয় উদ্যান সর্বসাধারণের জন্য খুলে দেওয়া সঠিক হবে না। নতুন জায়গায় এসে তাছাড়া অতিথিরা ঘাবড়ে যাবে। কুনো জাতীয় উদ্যানকে নিজেদের বাসস্থান হিসেবে মেনে নেওয়ার জন্য ওদের সময় দিতে হবে।

মোদি আরো বলেন, প্রকৃতি ও পরিবেশ, পশু-পাখিরা ভারতের জন্য সংবেদনশীলতা এবং আধ্যাত্মিকতার ভিত্তি। ২১ শতাব্দিতে এসে ভারত সারাবিশ্বকে এই বার্তাই দিতে চাইছে, বাস্তুতন্ত্র কখনই অর্থনীতির থেকে আলাদা নয়।

নামিবিয়া থেকে আসা চিতাদের মধ্যে রয়েছে ৫টি নারী এবং ৩টি পুরুষ। চিতাগুলোকে প্রাথমিকভাবে একটি বিশেষ ঘেরাটোপে রাখা হয়। তারপর সেখান থেকেই তাদের একে একে জঙ্গলে ছাড়া হয়। প্রজেক্ট চিতা বিশ্বের অন্যতম বড় বন্যপ্রাণী হস্তান্তর প্রজেক্ট বলেই জানাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।  

বিশ্বের অন্যতম বিখ্যাত চিতা বিশেষজ্ঞ ডা. লরি মার্কার বলেন, চিতাদের মৃদু অবশ করা হয়েছে। কিন্তু, ওদের ট্রাঙ্কুলাইজার দেওয়া হয়নি। খুব সুন্দর দেখতে লাগছে এই আট চিতাকে। তারা ফুরফুরে মেজাজে রয়েছে।
সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit