বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব চিকিৎসক জানিয়েছিলেন, কেমোথেরাপি না নিলে সর্বোচ্চ ৬ মাস বাঁচবেন যুবরাজ নওগাঁয় ১১ দলীয় ঐক্য জোটের লিফলেট বিতরণ লালমনিরহাটে গণভোট পুনর্বহালের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ যুদ্ধবিরতিতে ‘ষড়যন্ত্র’ নিয়ে ট্রাম্পকে এরদোয়ানের সতর্কবার্তা প্রয়োজন হলে হিজবুল্লাহর যেকোনো অবস্থানে হামলা চলবে: নেতানিয়াহু ট্রাম্পকে ব্যঙ্গ করে অ্যানিমেশন ভিডিও, নেট দুনিয়ায় তোলপাড়

প্রিন্স উইলিয়ামের সঙ্গে চিঠি চালাচালি করতেন ব্রিটনি!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রিন্স উইলিয়ামের সঙ্গে ব্রিটনি স্পিয়ার্সের নিয়মিত ইমেল আদান-প্রদান চলত। তাদের মধ্যে প্রেম-প্রেম ভাবও এসেছিল। আমেরিকার পপ সংগীত-তারকা ব্রিটনি স্পিয়ার্স হঠাৎই  সে কথা ফাঁস করলেন। খবর দ্য সানের। ব্রিটনির দাবি, ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের সঙ্গে দেখা হওয়ার আগে কৈশোরে উইলিয়ামের সঙ্গে রসায়ন জমে উঠেছিল অনলাইন চ্যাটে।

যাকে ‘সাইবার সম্পর্ক’ বলছেন ব্রিটনি। একই সঙ্গে ফ্রাঙ্ক স্কিনারকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়িকা জানান, প্রিন্স অফ ওয়েলস লন্ডনে থাকাকালীন ২০ বছর বয়সি গায়িকা তাকে নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তিনি আসেননি। ব্রিটনির কথায়, আমরা ইমেইলে মনের কথা আদান-প্রদান করেছি বেশ কিছুটা সময়। কিন্তু দেখা করা হয়ে ওঠেনি।

বহু মানুষের কামনা-বাসনার প্রতিমূর্তি ব্রিটনিকে কি উপেক্ষা করেছেন রাজপুত্র? সে কথা জিজ্ঞাসা করলে গায়িকা জানান, ঠিক তাই, তার পর অবশ্য গায়ক জাস্টিন টিম্বারলেকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ব্রিটনি। ২০০২ সালের শেষ দিকে তাদের প্রেমের সম্পর্ক ভেঙে যায়।

প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস কেটও সেই সময় কাছাকাছি আসেন। তারা দুজনেই স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে পড়তেন। বন্ধুত্ব মোড় নিয়েছিল প্রেমে। ২০১১ সালের ২৯ এপ্রিল বিশ্বের লাখ লাখ মানুষকে সাক্ষী রেখে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

বর্তমানে তারা তিন সন্তানের বাবা-মা। তাদের সন্তান- প্রিন্স জর্জের বয়স ৯, প্রিন্সেস শার্লট ৭ এবং প্রিন্স লুইয়ের বয়স ৪ বছর। অন্যদিকে দুই সন্তান জেডেন এবং শনের মা ব্রিটনি তার তৃতীয় বিবাহবিচ্ছেদের পর একাই রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit