মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আমরা যুদ্ধ চাই না, প্রয়োজনে জাতিসংঘকে জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চায় না বাংলাদেশ, প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন যুদ্ধ চান না, চান শান্তিপূর্ণ সমাধান। আমরা চাই মিয়ানমার তাদের ব্যাক্তিগত কোন্দল, তাদের নিজেদের মধ্যে রাখুক। 

শনিবার আহ্ছানিয়া মিশন শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এ বিষয় আমরা সব সময় প্রতিবাদ করে আসছি। আমরা মনে করি তারা তাদের ভুল বুঝতে পারবে। শুক্রবার এই ঘটনায় সীমান্তের ০৯ (জিরো নাইন)  নামক স্থানে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি, তারা তাদের ভুল বুঝতে পারবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সীমান্ত দিয়ে যাতে রোহিঙ্গারা না আসতে পারে তার জন্য আমাদের আইনশৃংখলা বাহিনী যথেষ্ট কাজ করছে। এমনকি দুই-একজন আসলেও তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আমরা মিয়ানমারকে বলেছি, তাদের দেশের বিরোধ যেন আমাদের দেশে না আসে।

সেই জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শান্তিরক্ষার্থে যা যা করার দরকার তা করা হবে। আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী। মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের যুদ্ধে জড়াতে চাই না আমরা। প্রয়োজনে এ নিয়ে জাতিসংঘে অভিযোগ দেওয়া হবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit