শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী চবির অধ্যাপক আতিয়ার এবং ঢাবির অধ্যাপক যুবায়েরের নেতৃত্বে ইউটিএলের ২৫ সদস্যের কমিটি গঠন বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর

রাশিয়ার ৩টি তেল শোধনাগারের নিয়ন্ত্রণ নিল জার্মানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৩ Time View

ডেস্কনিউজঃ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দেশটিতে থাকা রাশিয়ার মালিকানাধীন তিনটি তেল শোধনাগারের নিয়ন্ত্রণ নিয়েছে জার্মানি। শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছে, আগামী বছর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগেই এই নিয়ন্ত্রণ নেয়া হলো।

দেশটির অর্থমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রোজনেফট ডাচল্যান্ড জিএমবিএইচ ও আরএন রিফাইনিং অ্যান্ড মার্কেটিং জিএমবিএইচ-কে জার্মানির ফেডারেল নেটওয়ার্ক এনার্জি’র প্রশাসনের অধীনে রাখা হবে।

ফলে এই সংস্থাটি দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে অবস্থিত তিনটি রুশ তেল শোধনাগার যথা পিসিকে সেডেট, মিরো ও বেরিনঅয়েল- কোম্পানির শেয়ার নিয়ন্ত্রণ করবে।

মন্ত্রণালয় জানায়, রোজনেফট রাশিয়া থেকে প্রতিমাসে কয়েক মিলিয়ন ইউরো মূল্যের অপরিশোধিত তেল আমদানি করে। যার জার্মানির চাহিদার ১২ শতাংশ তেল পরিশোধনের ক্ষমতা রয়েছে।

এতে বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে প্রাথমিকভাবে আগামী ছয় মাসের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে।

রোজনেফট আগেই বলেছে যে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের কোনো পরিকল্পনা তাদের নেই। যদিও আগামী ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে তাদের ওপর ইউ’র দেয়া নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মন্ত্রণালয় আরো জানায়, পিসিকে সেডেট এর জন্য ভবিষ্যতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঘোষণা করা হবে। যেখানে ১২ হাজার মানুষ কর্মরত এবং এটি বার্লিনসহ জার্মানির উত্তর-পূর্বাঞ্চলের পেট্রোলিয়াম সরবরাহ করে থাকে।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/১৬.০৯.২০২২/ রাত ১০.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit