শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বাংলাদেশে বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা নিয়ে ইইউ’র উদ্বেগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ Time View

ডেস্কনিউজঃ নির্বাচনের আগে বাংলাদেশে বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার ঢাকায় ইইউ দূতাবাস আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক টুইটে জানায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সদস্য রাষ্ট্রগুলো কূটনৈতিক চর্চার সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত। ইইউ বিক্ষোভ-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধি এবং পরবর্তী সংসদ নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের ১৫তম বার্ষিকী।

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না এবং মত প্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো স্বাধীনতা নেই।

তিনি ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক বার্তায় বলেছেন, ‘গণতন্ত্র দিবস এবং প্রতিদিন, আসুন আমরা সর্বত্র সকল মানুষের নিরাপদ স্বাধীনতা ও অধিকার রক্ষার কাজে যোগ দিই।’

জাতিসঙ্ঘের প্রধান বলেছেন, ‘তবুও বিশ্বজুড়ে গণতন্ত্র পিছিয়ে যাচ্ছে,’ নাগরিকদের পরিসীমা সংকুচিত হচ্ছে।

গুতেরেস বলেন, ‘এখনই উদ্বেগ প্রকাশের সময়। গণতন্ত্র, উন্নয়ন ও মানবাধিকার যে পরস্পর নির্ভরশীল এবং পারস্পরিকভাবে তা শক্তিশালী হয় তা নিশ্চিত করার এখনই সময়।’

তিনি বলেন, এখনই সময় সাম্য, অন্তর্ভুক্তি ও সংহতির গণতান্ত্রিক নীতির পক্ষে দাঁড়ানোর। যারা আইনের শাসন সুরক্ষিত করার চেষ্টা করে এবং সিদ্ধান্ত গ্রহণে সকলের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের প্রচার করে তাদের পাশে দাঁড়ানোর।

তিনি বলেন, সাংবাদিকদের মুখ বন্ধ করার প্রচেষ্টা দিন দিন আরো নির্লজ্জভাবে বাড়ছে। মৌখিক হামলা থেকে শুরু করে অনলাইন নজরদারি ও আইনি হয়রানি, বিশেষ করে নারী সাংবাদিকদের বিরুদ্ধে এগুলো বাড়ছে।

জাতিসঙ্ঘের প্রধান বলেছেন, গণমাধ্যমকর্মীরা সেন্সরশিপ, আটক, শারীরিক সহিংসতা ও এমনকি হত্যার সম্মুখীন হচ্ছে।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/১৫.০৯.২০২২/ রাত ১০.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit