শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

আগামী বছর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বলেছেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা এগিয়ে আনা হবে। আগে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হতো। আমরা সেখানে ফিরে যেতে না পারলেও মার্চে শুরুর পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তিনি বলেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর পাওয়া যায়নি। কেউ এ নিয়ে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবু বকর ছিদ্দীক বলেন, সারাদেশে কোনো কেন্দ্রে পরীক্ষা গ্রহণে অসুবিধা হয়নি। শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছে। সড়কে যানজট ও বৈরি আবহাওয়ার কথা চিন্তা করেই এবার সকাল ১০টার পরীক্ষা বেলা ১১টায় নেওয়া হয়েছে।

এ সময় সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃবোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ অন্য শিক্ষকরা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit