শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

বাংলাদেশকে ৫০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ Time View

ডেস্কনিউজঃ ২০২২-২৩ অর্থবছরের জন্য বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্ননের সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এর বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এডিবি গত দুই অর্থবছরে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে। প্রতি বছর ৫০ কোটি ডলার করে বাজেট সহায়তা পেয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় চলতি বাজেটের জন্য সমপরিমাণ বাজেট সহায়তার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আমরা সফল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে খরচ কমিয়েছি। প্রকল্পগুলো তিন ক্যাটাগরিতে ভাগ করার কৌশলের প্রশংসা করেছে এডিবি। বাজেট সহায়তা আমরা যেকোনো সময় পেতে পারি। আলোচনা হচ্ছে, কিছু শর্ত থাকবেই। যেমন টাকা ধার নিলে কবে পরিশোধ করা হবে, সেটিও একটি শর্ত।

তিনি বলেন, আমার বাড়ি হাওর এলাকায়। তাই বলে আমি যে প্রকল্প টেনে এনেছি সেটি ভাবার কারণ নেই। এটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রধানমন্ত্রী নিজেও এরকম প্রকল্প চান। জলবায়ু মোকাবিলাসহ সিলেটে ভয়াবহ বন্যায় বিরাট ক্ষতি হয়েছে। এসব এলাকার পুনর্বাসনেও পাশে থাকবে এডিবি।

বৈঠক শেষে এডিমন গিন্টিং বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবিলার জন্য এ ঋণ দেওয়া হবে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা অনেক চ্যালেঞ্জের। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবিলায় আর্থিক ব্যবস্থাপনা ভালো করেছে। হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো উন্নয়নে জরুরি একটি প্রকল্প নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

কিউএনবি/বিপুল/১৫.০৯.২০২২/ বিকাল ৫.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit