মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

মেঘ বলেছে যাব যাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্কনিউজঃ মেঘ বলেছে যাব যাব অথবা মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা, হাহা, হা…

টানা তিন দিনের বৃষ্টির পর আজ সকালেও আকাশ কিছুটা মেঘলা ছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই মেঘ কেটে হেসেছে রোদ। তবে সেই হাসি এতটাই প্রখর ছিল যে পথচলতি মানুষের ঘাম ঝরিয়েছে। তবুও টানা বৃষ্টি থেকে মুক্তি পেয়ে স্বস্তিতে গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষ।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কয়েকদিন ধরে চলা বৃষ্টি কমে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

অন্যদিকে এক সপ্তাহ পর সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত নামানো হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সঙ্কেত জারি করা হয়েছিল। এরপর লঘুচাপটি শক্তিশালী হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ভারতের স্থলভাগে ওঠে। বাংলাদেশে ও ভারতে বৃষ্টি ঝরিয়ে এটি ক্রমে দুর্বল হয়ে নিঃশেষ হওয়ার পথে।

গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ভারতের মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানান নাজমুল হক।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে বৃহস্পতিবার সকালে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া বিভাগ।

কিউএনবি/বিপুল/১৫.০৯.২০২২/ বিকাল ৫.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit