শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

যৌনকর্মী চরিত্রে নিপুণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা ‘বীরত্ব’। এ ছবি দিয়ে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র রানারআপ নিশাত নাওয়ার সালওয়ারের। তার সঙ্গে জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার অভিনেতা মামনুন হাসান ইমন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ৩৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বীরত্ব’। প্রথমবারে মতো এই সিনেমায় নতুন খলনায়ক হিসেবে অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেতা ইন্তেখাব দিনারের। এই সিনেমায় অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও মনিরা মিঠু। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণ আক্তার।

এ বিষয়ে ইন্তেখাব দিনার বলেন, ময়মনসিংহ শহরে আমার দাদার পূরবী সিনেমা হল ছিল। ছোটবেলায় দেখেছি স্বপ্নের নায়ক-নায়িকাদের পোস্টার আসত আমাদের বাসায়। তাদের ছবি দেখে খুব ভালো লাগতো।

বলেন, ‘অভিনয়ে নিজের ইমেজ ভেঙে এই ছবিতে প্রথম ভিন্ন ইমেজে কাজ করেছি। কতটুকু পেরেছি জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই সিনেমায় খলনায়ক হিসেবে নিজেকে আবিষ্কার করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ছবিটি দেখতে হলে যাবেন।’

ইমন বলেন, কোনো সিনেমায় যখন শুটিং করি তখন বুঝতে পারি এ সিনেমা কতটা ভালো হবে। আমি বলতে চাই, আমার অভিনয় জীবনে সেরা সিনেমা হয়ে থাকবে ‘বীরত্ব’। সিনেমা নিয়ে আর কিছুই বলতে চাই না। শুটিংয়ের সময়ের কিছু মজার মজার ঘটনা বলতে চাই।

নিশাত নাওয়ার সালওয়া বলেন, এটা আমার প্রথম সিনেমা; সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার সবটা দিয়ে চেষ্টা করেছি অভিনয় করতে। সবচেয়ে বড় বিষয় হলো আমি অনেক কিছু জানতে পেরেছি।

নিপুণ আক্তার বলেন, ‘বীরত্ব’ নিয়ে আমি আগেও বলেছি। নতুন করে বলার কিছু নেই। ১৬ সেপ্টেম্বর আপনারা হলে আসবেন। এই প্রথম চলচ্চিত্র এবং টিভি মিলনমেলা হবে। এ সিনেমায় চলচ্চিত্র ও টিভির অনেক শিল্পী অভিনয় করেছেন। সামনের দিনগুলোতে আমরা এভাবে কাজগুলো করব। সবাই তো সবকিছু বলেছে আমি বলব একটি শিশু অভিনয় করেছে তাকে দেখার জন্য হলে আসবেন। আশা করছি নতুন কিছু পাবেন।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit