বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

ব্যভিচার পছন্দ করেন না, শান্তির খোঁজেই ৫৩ বার বিয়ে!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : ২০ বছর বয়সে প্রথম বার বিয়ে করেছিলেন। তার পর পেরিয়ে গিয়েছে ৪৩টি বসন্ত। আর এই ৪৩ বছরে মোট ৫৩ বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। যারা তাকে চেনেন, তাদের অনেকেই তাকে ডাকেন ‘বহুবিবাহের রাজা’ বলে। আসল নাম আবু আবদুল্লাহ্‌। ৫৩টি বিয়ের পর সৌদি আরবের বাসিন্দা আবদুল্লাহ্‌র অবশ্য দাবি, অনেক হয়েছে, আর না। এ বার বিয়ে করা থামাতে চান তিনি।

সংবাদমাধ্যমে আবদুল্লাহ্‌ জানিয়েছেন, ২০ বছর বয়সে যখন প্রথম বার বিয়ে করেন তখন তিনি ভেবেছিলেন, প্রথম স্ত্রীর সঙ্গেই কাটিয়ে দেবেন গোটা জীবন। কিন্তু বছর তিনেক পর তার সঙ্গে মতানৈক্য শুরু হওয়ায় দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। তার পর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হওয়ায় আবার বিয়ে করেন তিনি। এ ভাবেই শুরু। বিয়ে করতে করতে কখন যে অর্ধশতরান পেরিয়ে গিয়েছেন, নিজেই বুঝতে পারেননি আবদুল্লাহ্‌।

৬৩ তে পৌঁছে কিছুটা দার্শনিক আবদুল্লাহ্‌। বলছেন, জীবনে কখনও নিজের চাহিদার জন্য বিয়ে করেননি তিনি। মানুষ জীবনে শান্তি ও স্থিতি চায়, সেই শান্তি খুঁজে পেতেই বার বার বিয়ে করার দরকার হয়েছে তার। অধিকাংশ ক্ষেত্রেই সৌদি আরবের মহিলাদের বিবাহ করলেও, বাইরের দেশে বেড়াতে গিয়েও একাধিক বিয়ে করেছেন আবদুল্লাহ্‌। বাইরে গিয়েও কি শান্তি খুঁজে পাচ্ছিলেন না তিনি? সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে আবদুল্লাহ্‌ বলেন, তিন-চার মাস বিদেশে গিয়ে যাতে ব্যভিচারে জড়িয়ে না পড়েন, তা নিশ্চিত করতেই বিয়ে করে নিতেন তিনি। এই নীতি মেনে এক রাতের জন্যেও বিয়ে করতে হয়েছিল তাকে, স্বীকারোক্তি আবদুল্লাহ্‌র।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit