বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেফতার শুভেন্দুর সহকারীকে হত্যার পর এবার পশ্চিমবঙ্গে বোমা হামলা সাভারে প্রয়াত বিএনপি’র নেতার স্মরণে দোয়া ও মিলাদ তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. মুহিত ধান কাটা শুরুর আগেই ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ডোমার গোমনাতীতে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা

ইঞ্জিনে আগুন, অল্পের জন্য বাঁচলেন বিমানের ১৫১ আরোহী!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View
আন্তর্জাতিক ডেস্ক : ওমানে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ১৫১ জন আরোহী।বুধবার বিকেলে উড্ডয়নের ঠিক আগে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। রানওয়েতে চলার সময়ই হঠাৎ বিমানের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর এনডিটিভির।

ওমানের রাজধানী মাসকাটের বিমানবন্দর থেকে কেরালার কোচির উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি (ফ্লাইট ৯-৪৪২)।

ভারতের বিমান চলাচল নিয়ামক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ) জানায়, দুর্ঘটনার সময় বিমানে চার শিশুসহ ১৪৭ জন যাত্রী এবং ছ’জন ক্রু (বিমানচালক ও বিমানকর্মী) ছিলেন। দ্রুত সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ডিজিসিএ আরও জানায়, এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বোয়িং ৭৩৭-৮০০ বিমানটির একটি ইঞ্জিনে ত্রুটি চিহ্নিত করা গেছে।

এ ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, মাস কয়েক আগেও কেরালার কালিকট (কোঝিকোড়) থেকে এয়ার ইন্ডিয়ার দুবাইগামী বিমানে মাঝআকাশে আগুন ধরে যায়। সেসময় জরুরি ভিত্তিতে বিমানটি মাসকাট বিমানবন্দরে অবতরণ করানো হয়।

 

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit