বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

যুদ্ধবিরতির ঘোষণা আর্মেনিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আর্মেনিয়া। আজারবাইজান অবশ্য এখনো যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেনি। গত কয়েক দিনের লড়াইয়ে প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার আর্মেনিয়ার নিরাপত্তা বিভাগের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, আর্মেনিয়া এবং আজারবাইজান স্থানীয় সময় বুধবার সন্ধে আটটা থেকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আজারবাইজান এখনো পর্যন্ত তা নিশ্চিত করেনি। যুদ্ধবিরতি সংক্রান্ত প্রশ্নে আজারবাইজানের নিরাপত্তা বিভাগের অফিসার কোনো উত্তর দিতে চাননি।

তবে মনে করা হচ্ছে, রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে। বস্তুত, মঙ্গলবারও রাশিয়া দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি করানোর চেষ্টা করেছিল। কিন্তু ওইদিন তা বিফল হয়। তবে বুধবার দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে মনে করা হচ্ছে।

বুধবার আর্মেনিয়া দাবি করেছে, নতুন করে যুদ্ধে আজারবাইজান তাদের ১০ স্কোয়্যার কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে। তবে আজারবাইজান এবিষয়ে কোনো মন্তব্য করেনি। এখনো পর্যন্ত নতুন করে হওয়া লড়াইয়ে সব মিলিয়ে ১৫০ জনের মৃত্যু হয়েছে। আহত বহু।

নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে এর আগেও দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় শেষপর্যন্ত দুই দেশ যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়। সেই যুদ্ধবিরতি ভেঙেই নতুন করে লড়াই শুরু হয়েছিল। আজারবাইজানের অভিযোগ, আর্মেনিয়াই প্রথম লড়াই শুরু করেছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী অবশ্য তা মানতে রাজি হননি।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit