মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

জিএম কাদেরকে রাঙ্গার হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮১ Time View

ডেস্কনিউজঃ জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেওয়া চেয়ারম্যান জিএম কাদেরের স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেছেন পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

অব্যাহতির পর তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। জিএম কাদেরের এই সিদ্ধান্তের কারণে নেতাকর্মীরা তাকে রংপুরে নামতে দেবে না। বিরোধী দলের চিফ হুইপ রাঙ্গা বলেন, ‘তাকে (কাদের) যদি লালমনিরহাট যেতেই হয়, হেলিকপ্টারে যেতে হবে।’

রাঙ্গা বলেন, ‘আমি যা বলেছি সত্য বলেছি এবং বলব। পার্টির বিভিন্ন বিষয়ে কথা বলার রাইট আমার আছে। আমাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জিএম কাদেরের স্বেচ্ছাচারিতা এবং অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী।’

জাপার সাবেক এই মহাসচিব আরো বলেন, ‘জিএম কাদের আমাকে কি অব্যাহতি দেবেন? তাকে তো এরশাদ সাহেব অনেকবার বহিষ্কার করেছেন।’সম্প্রতি বেসরকারি ইলেকট্রনিক মিডিয়ায় জিএম কাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন মসিউর রহমান রাঙ্গা। পার্টির চেয়ারম্যান বিভিন্ন ইস্যুতে যে সরকারবিরোধী অবস্থান নিয়েছেন তার মধ্যে জনস্বার্থ সংশ্লিষ্ট কিছু ইস্যুর সাথে একমত হলেও বেশির ভাগ ক্ষেত্রে ভিন্নমত রয়েছে রাঙ্গার।

রাঙ্গা বলেন, ‘আমাকে রওশন এরশাদের লোক বলা হয়। আমাকে জিএম কাদেরের প্রতিদ্বন্দ্বী ভাবা হয়। আসলে আমি রাইভাল নই।’

মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদপন্থি বলে আলোচনা আছে। দীর্ঘদিন ধরে বিদেশে চিকিৎসাধীন রওশন এরশাদ সম্প্রতি দলের জাতীয় সম্মেলন আহ্বান করেন ও নিজেকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটিরও ঘোষণা দেন। তার সঙ্গে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরপন্থিদের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।

সম্প্রতি গণমাধ্যমকে জি এম কাদের বলেন, কখনো কখনো রওশন এরশাদকে দিয়ে কিছু মহল কিছু বক্তব্য, বিবৃতি ও বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করছে, যা সার্বিকভাবে দলীয় অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে। অসুস্থতা ও বয়সের কারণে তিনি (রওশন এরশাদ) বিরোধী দলের নেতার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না। এ অবস্থার মধ্যে রওশনপন্থি বলে পরিচিত মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হলো।

কিউএনবি/বিপুল/১৪.০৯.২০২২/ রাত ৮.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit