বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

আবারও বাড়লো ডলারের দাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৩ Time View

ডেস্কনিউজঃ দেশে অভ্যন্তরীণ ব্যংকগুলোর মধ্যে ডলারের বিক্রয়মূল্য আবার বেড়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে প্রতি ডলার বিক্রি করেছে ১০৬ টাকা ৯০ পয়সায়, যা গত মঙ্গলবার ছিল ১০৬ টাকা ১৫ পয়সা। সেই হিসেবে এক দিনের ব্যবধানের এক ডলারের বিক্রয়মূল্য বেড়েছে ৭৫ পয়সা।

একইভাবে ব্যাংকগুলো মধ্যে ডলারের গড় ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১০২ টাকা ৩৭ পয়সা। এটি মঙ্গলবার ছিল ১০১ টাকা ৬৭ পয়সা। বুধবার এই আন্তব্যাংক ডলার বিক্রির রেট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাজারে ডলার ও টাকার জোগান-চাহিদার ভিত্তিতে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) বিবেচনায় ডলারের এই দাম নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার দেশের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ ১০ টাকা ডলারে দাম বেড়ে যায়, এর বিপরীতে মান হারায় টাকা।

গতকাল এক লাফে প্রতি ডলার সর্বোচ্চ ১০৬ টাকা ১৫ পয়সা দরে বিক্রি করে এবং তাদের ক্রয়মূল্য ছিল ১০১ টাকা ৬৭ পয়সা, যা তার আগের দিন ৯৬ টাকা ডলারের দাম ছিল। আর রিজার্ভ ছিল ৩৭.১৩ বিলিয়ন ডলারে। তবে ডলারের নতুন দাম কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দর নয়। ব্যাংগুলো নিজেদের মধ্যে এই দরে ডলার ক্রয়-বিক্রয় করেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘বাফেদার বিবেচনায় ডলারের নতুন দাম প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাফেদার নির্ধারিত দরে ব্যাংকগুলো নিজেরা লেনদেন করবে এবং সেটি আন্তব্যাংক লেনদেন হিসাবে বিবেচিত হবে। কেন্দ্রীয় ব্যাংক আগের মতো প্রতিদিন ডলার বিক্রি করবে না। তবে প্রয়োজন হলে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে। কিন্তু আন্তব্যাংকের রেট বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রির রেট হবে না।’

কিউএনবি/বিপুল/১৪.০৯.২০২২/ রাত ৮.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit