বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। এবার দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করা হয়। দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে নির্বাচকরা। যেখানে অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।

গত বেশ কয়েকদিন ধরে বিশ্বকাপ দলের আলোচনায় হট টপিক ছিলেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষপর্যন্ত তাকে ছাড়াই ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের দল। 

বাংলাদেশের স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন চৌধুরী, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ। 

রিজার্ভ:
শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। তার একদিন আগেই ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit