সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে ফাইনালে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারায় লাল সবুজের দল।মঙ্গলবার নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। 

খেলার ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে বাংলাদেশ ১-০তে এগিয়ে যায়। দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন সিরাত জাহান স্বপ্না। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit