শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

সবাইকে আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করছেন শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেছেন, “খাদ্য চাহিদা মেটাতে আরও বেশি করে ফসল ফলাতে হবে। আমাদের মাটি উর্বর। নিজের ফসল নিজেদেরই আরও বেশি করে ফলন করতে হবে।”

শেখ হাসিনা আরও বলেন, “বৈশ্বিক প্রেক্ষাপটে নিজেদের ফসল উৎপাদনের জোর দিতে হবে। দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে।”

সভায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ফোর লেন নির্মাণসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮ হাজার ৭৪৯ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ৫ হাজার ৯২৯ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ২ হাজার ৮১০ কোটি ৬৪ লাখ টাকা।  

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, “কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া (ধরখার) জাতীয় মহাসড়ককে (এন-১০২) চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পসহ মোট ৬টি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে। চার লেন প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৭ হাজার ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৩৭৮ কোটি টাকা এবং ভারতীয় ঋণ থেকে ২ হাজার ৮১০ কোটি টাকা পাওয়া যাবে। প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে জুন ২০২৬ সালে বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রকল্পটি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বুড়িচং, দেবিদ্বার, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, কসবা ও আখাউড়া উপজেলায় বাস্তবায়ন করা হবে।”

কিউএনবি/অনিমা/১৩.০৯.২০২২/দুপুর ১.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit