বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

গ্রিসকে তুরস্কের হুমকি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পররাষ্টমন্ত্রী মেভলুত কাভাসোগলু সোমবার গ্রিসকে হুমকি দিয়ে বলেছেন,  গ্রিস যেন অন্য কোনো দেশের হয়ে উস্কানিমূলক কিছু না করে, অন্যথায় গ্রিসকে এর ঝামেলা পোহাতে হবে। আঙ্কারার হায়মানা বিভাগে একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী কাভাসোগলু বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করে যাচ্ছে তুরস্ক। কিন্তু তবুও গ্রিস ‘উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে’। 

গ্রিসকে হুমকি দিয়ে তার্কিস পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী গ্রিসের কাছে এটি একটি সতর্কতা। অন্যের পুতুল হবেন না। উস্কানি দেওয়া অব্যাহত রাখবেন না, তুরস্কের বন্ধুত্ব প্রাচীন কিন্তু তুরস্কের শত্রুতা মারাত্মক, এটিও মাথায় রাখবেন।

 তিনি আরও বলেন, আমাদের মানবিক এবং উদ্যোমী পররাষ্ট্রনীতি দিয়ে আমরা আমাদের স্বার্থ ও অধিকার সবক্ষেত্রে রক্ষা করি। আমাদের প্রজেক্টগুলো শুধুমাত্র আমাদের দেশেই শান্তি আনবে না, বৈশ্বিক পর্যায়ে শান্তি আনবে। এদিকে গ্রিসের সঙ্গে উত্তেজনা চলার মধ্যেই কড়া ভাষায় গ্রিসকে হুশিয়ারি এবং হুমকি দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। 

সূত্র: ডেইলি সাবাহ

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit