বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ কন্যার জন্মদিনে আবেগঘন ছবি প্রকাশ দীপিকা-রণবীরের বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ ৫ ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত

সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতের অনেক ধরনের সবজি এখন সারাবছর জুড়েই বাজারে পাওয়া। সেই তালিকায় মটরশুঁটির নাম নেই। পোলাও, খিচুড়ি যে কোনো খাবারের স্বাদ বাড়ায় এই সবজি। মটরশুঁটিতে ক্যালোরি নেই বললেই চলে।

১০০ গ্রাম মটরশুঁটিতে ৮০ ক্যালোরি থাকে। যা টাইপ ২ ডায়াবিটিসের প্রকোপ কমিয়ে দেয়। এছাড়াও এত আছে পটাসিয়াম। পটাসিয়াম ডায়াবিটিসের জন্য খুবই ভালো। বিশেষজ্ঞদের মতে, কড়াইশুঁটিতে আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এবং কপারের মতো খনিজ পাওয়া যায়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

 সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করবেন যেভাবে,

 প্রথমে মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে হবে। এর পর 

একটি পাত্রে পানি গরম করুন। পানি ফুটে উঠলে ১ টেবিল চামচ চিনি দিয়ে দিন। ২ কেজি মটরশুঁটির জন্য ১ টেবিল চামচ চিনি।

পানি ফুটে যাওয়ার পর আগুনের তাপ কমিয়ে দিতে হবে। এবার মটরশুঁটি দিয়ে দিন এবং ঢাকনা দিয়ে দিন।

> এমন অবস্থায় ২ মিনিট রেখে দিন।

> মটরশুঁটি ভেসে উঠলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে পানি ঝরিয়ে নিন। গরম অবস্থায়ই ফ্রিজের ঠাণ্ডা পানি ঢেলে দিন। এরপর কয়েকবার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিন।

 এবার ছোট পলিথিন ব্যাগ অথবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিন। এভাবে সংরক্ষণ করলে এক বছর পর্যন্ত ভালো থাকবে মটরশুঁটি।

সূত্র : এই সময়।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit