বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২ ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

বিটিআই এর গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট ১৬ ও ১৭ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৯ Time View

ডেস্ক নিউজ : ওয়েলনেস কমিউনিটি এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে আলোচনা এবং চারশত ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট বিক্রয় উদ্ভোধন করতে যাচ্ছে বিটিআই। এ জন্য আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর বিটিআই সেলিব্রেশন পয়েন্টে দুই দিনব্যাপী বিটিআই গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট এর আয়োজন করা হচ্ছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিটিআই।

সংবাদ সম্মেলনে বিটিআই এর ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান সাংবদিকদের সাথে মতবিনিময় কালে জানান, দিনব্যাপী ইভেন্টটি সদ্য অনুমোদিত ড্যাপ (ডিটেইল্ড এরিয়া প্ল্যান) এর প্রভাবগুলির পাশাপাশি ওয়লেনেস কমিউনিটি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের উপর দুটি প্যানেল আলোচনাও থাকবে। 

ড্যাপের প্রকল্প পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, অন্যান্য রিয়েল এস্টেট বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী স্থপতি রফিক আজম প্যানেল আলোচনায় অংশ নেবেন বলে তিনি জানিয়েছেন।

সংবাদ সন্মেলনে বিটিআই এর চিফ আর্কিটেক্ট সাবরিন জিনাত রহমান বলেন, ওয়েলনেস কমিউনিটির অধীনে আমরা শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক কিংবা প্রবীণ নাগরিক সব বয়সের জন্য বিভিন্ন সুবিধার পরিকল্পনা করেছি। যেখানে আপনার কাছের মানুষ হবে আপনার প্রতিবেশি আর আপনার প্রতিবেশি হবে আপনার কাছের মানুষ। ওয়েলনেস কমিউনিটি ডিজাইন করার সময় আমরা সবার শারীরিক এবং মানসিক ফিটনেস উভয়ের দিকেই মনোনিবেশ করেছি। 
 
এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিআই এর প্রধান স্থপতি সাবরিন জিনাত রহমান, কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ড এর নির্বাহী পরিচালক আয়েশা সিদ্দিকা এবং বিক্রয় বিভাগের জেনারেল ম্যানেজার কাজী রাজিবুল হক।  
 
বিটিআই গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট ২০২২ একটি পূর্ব-নিবন্ধিত ইভেন্ট এবং ইভেন্টের জন্য নিবন্ধন বর্তমানে সবার জন্য উন্মুক্ত। নিবন্ধ করে আপনার আসন নিশ্চিত করতে কল করুন 16604, অথবা Whatsapp: +8801313401405। সরাসরি এসেও নিবন্ধন করা যাবে। অথবা www.btibd.com এ ক্লিক করুন।

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/বিকাল ৫.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit