শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

‘আত্মহত্যা প্রতিরোধে প্রয়োজন শিক্ষাঙ্গণে সাংস্কৃতিক পরিবেশ’

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : সাম্প্রতিক সময়ে যত আত্মহত্যার ঘটনা ঘটছে বেশিরভাগই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এটি প্রতিরোধে শিক্ষাঙ্গণে সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে হবে বলেন মনে করেন সাভারের গণ বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান শহীদ মল্লিক।

তিনি বলেন, শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশ থেকে অনেক দূরে আছে বলেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উচিৎ নানা রকম কালচারাল প্রোগ্রামের আয়োজন করা। যাতে করে ছাত্র ছাত্রীরা মানসিক চাপ মুক্ত হতে পারে।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) আয়োজিত ‘আত্মহত্যা নয় বেঁচে থাকাই জীবন’ বিশেষ অনলাইন সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উচিৎ নানা রকম কালচারাল প্রোগ্রাম এর আয়োজন করা। যাতে করে ছাত্র ছাত্রীরা মানসিক চাপ মুক্ত হতে পারে।

গবিসাসের সভাপতি মো. রাকিবুল হাসানের সঞ্চালনায় আয়োজিত সেমিনারটিতে আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সাইকোলজিস্ট এস কে আনিসুর রহমান।

শিক্ষার্থীদের শুধু পড়াশোনার আবদ্ধ না রাখার প্রতি জোর দিয়ে তিনি বলেন, উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর কাজ কি শুধুই বই পড়ানো? নাকি একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা?  এ জায়গাতে আমাদের স্বচ্ছতা প্রয়োজন। একজন শিক্ষার্থীকে উপযুক্ত পরিবেশ তৈরী করে দিতে হবে তবেই আত্মহত্যার ঝুঁকি প্রতিহত করা সম্ভব।

উল্লেখ্য, বিশ্বে আত্মহত্যা প্রতিরোধে ২০০৩ সাল থেকে প্রতিবছর ১০ সেপ্টেম্বর আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থা দিবসটি পালন করে আসছে। ২০০৩ সাল থেকে দিবসটি পালন করা শুরু হলেও ২০১১ সালে প্রায় ৪০টি দেশ এই দিবসটি উদযাপন করে।

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/বিকাল ৪.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit