রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

যুবকদের অস্ত্র দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন জিয়া: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : জাতির পিতাকে হত্যার মধ্যে দিয়ে ক্ষমতায় আসা জিয়াউর রহমানই যুবসমাজের হাতে অস্ত্র তুলে দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১১ সেপ্টেম্বর) ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার (১১ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। 

অনুষ্ঠানে মনোনীতদের হাতে শেখ হাসিনার পক্ষে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “যুবকরাই একটি দেশের প্রকৃত সম্পদ। তারাই দেশের নেতৃত্ব দিতে পারে, দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বিষয়টি অনুধাবন করতে পেরেছিলেন। তাই যুবসমাজের উন্নয়নে তিনি ব্যাপকভিত্তিক কর্মসূচি গ্রহণ করেছিলেন।”

তিনি বলেন, “যুবসমাজের উন্নয়নের ধারাবাহিকতায় ছেদ পড়ে জাতির পিতাকে হত্যার পর। পঁচাত্তরের পর সামরিক সরকার ক্ষমতা দখল করে। জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিল। সেই জিয়াউর রহমান যুবসমাজের হাতে অস্ত্র, মাদক তুলে দিয়ে তাদের বিপথে পরিচালিত করেছিলেন। তিনি যুবসমাজের হাতে অস্ত্র তুলে দিয়ে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন।

“তবে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর আবারও যুব সমাজকে অগ্রাধিকার দেয়া হয়, আধুনিক বিশ্বের উপযোগী করে তাদেরকে গড়ে তোলার ওপর জোর দেয়া হয়। বর্তমানে দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য উপযুক্ত জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার।”

তিনি বলেন, যুবকরাই এ দেশকে এগিয়ে নিয়ে গেছেন। যুবকরাই এ দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

এ সময় জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ থেকে যুবকদের নিয়ে কিছু অংশ পাঠ করেন শেখ হাসিনা।

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/দুপুর ১২.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit