রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: আনসার মহাপরিচালক নর্থ সাউথকে উড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের সেমিতে ফারইস্ট শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা, স্বামীকে লিখলেন ‘তুমি আবার বিয়ে কোরো’ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী পুলিশকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্ অক্টোবরে দেশে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার

সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ Time View

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা কালাইতার পাড় মসজিদ সংলগ্ন মো: শাহাদাতের মালিকানাধীন পাঁচ তলা ভবনের টপ ফ্লোরে দরজা বন্ধ ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, লাশের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। যাতে মেয়েটির নাম লাকি দাস এবং ছেলেটির নাম রবিউল লেখা রয়েছে। এছাড়া পাওয়া গেছে একটি এফিডেভিট কপি যাতে লেখা রয়েছে গত জুনে লাকি দাস হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

এর আগে ওই বাড়ির ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে ৯৯৯-এ ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

বাড়িওয়ালা শাহাদাত জানায়, গত আগস্ট মাসে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে আমাকে জানালে আমি জাতীয় সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন দেই। পরে পুলিশ এসে ভিতর থেকে দরজা বন্ধ ঘর খুলে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান জানায়, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা একটি সুইসাইড নোট পেয়েছি। মেয়েটির নাম লাকি দাস এবং ছেলেটির নাম রবিউল। গত জুনে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ বিষয়ে আমরা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

কিউএনবি/বিপুল/১০.০৯.২০২২/ রাত ৮.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit