শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

শুকনো মরিচের দাম কেজিতে ১০০ টাকা কমেছে

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ Time View

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে দুই সপ্তাহের ব্যবধানে শুকনো মরিচের দাম কেজিপ্রতি ১০০ টাকা কমেছে। দুই সপ্তাহ আগে প্রতি কেজি শুকনো মরিচ ৩৮০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হয়। বর্তমানে দাম কমে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। দেশের বাজারে কাঁচামরিচের উৎপাদন ভাল হওয়াতে কমছে শুকনো মরিচের দাম।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারে শুকনো মরিচ কিনতে আসা মমিনুল ইসলাম বলেন, কিছুদিন আগে যেমন কাঁচা মরিচের দাম ডাবল সেঞ্চুরি পার করেছিল, তেমনি তার সঙ্গে পাল্লা দিয়ে ৪০০ টাকায় উঠেছিল শুকনো মরিচ। বর্তমানে শুকনো মরিচের দাম কমতে শুরু করেছে। তবে তেল, চিনি, ময়দা, চালসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম এখনো বেশিতেই রয়ে গেছে। দিন দিন যে ভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এতে করে আমাদের বেঁচে থাকায় দায় হয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে তেমন কোন নজরদারি নেই বলেও জানান সাধারণ ক্রেতারা।

হিলি বাজারের শুকনো মিরচ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দেশের বিভিন্ন স্থানে কাঁচামরিচের উৎপাদন নষ্ট হওয়ার কারনে কাঁচামরিচের সাথে শুকনো মরিচের দাম বেড়েছিলো। বর্তমানে আবগাওয়া ভালো হওয়ার কারনে কাঁচামরিচের উৎপাদন ভালো হয়েছে, যার জন্য কমতে শুরু করেছে শুকনো মরিচের দাম। বর্তমানে কাঁচামরিচ ২০ টাকা এবং দেশি শুকনো মরিচ ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশের বাজারে মরিচের সরবরাহ বেশি থাকলে আরও দাম কমতে পারে বলেও জানান বিক্রেতারা।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit