বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

লালপুরে সড়কে খেজুর গাছের চারা রোপনের উদ্বোধন 

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ Time View
মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে লালপুর- বানেস্বর আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে খেজুর গাছের চারা রোপন এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সড়কে খেজুর গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন। 

নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের সভাপতিত্বে সড়ক নির্মাতা প্রতিষ্ঠান রিজভী কনস্ট্রাকশনের মাধবপুর বেজ ক্যাম্প চত্বরে খেজুর গাছের চারা রোপনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম, পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমিরন রায়, রাজশাহী অপারেশন ডিভিশনের নির্বাহী (বৃক্ষপালনবিদ) বিপ্লব কুণ্ডু, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলি, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক প্রমূখ। বৃক্ষ রোপনের উপকারিতা তুলে ধরে বক্তারা জানান, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে সারা দেশে এক কোটি খেজুর গাছের চারা ও বীজ রোপনর অংশ হিসাবে সড়কের ওই এলাকায় ২০০ খেজুর গাছের চারা রোপন করা হবে।

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit