শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ব্যবসায়ীর খাটের নিচ থেকে ৭ কোটি টাকা উদ্ধার!

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে গার্ডেনরিচ এলাকায় পরিবহণ ব্যবসায়ী নিসার আহমেদ খানের বাড়ি থেকে অন্তত সাত কোটি টাকা উদ্ধার করা হয়েছে। দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্মকর্তরা বিশেষ অভিযান চালিয়ে এসব টাকা উদ্ধার করেন।  খবর আনন্দবাজারের। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে কলকাতা শহরের চারটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। তবে সেই অভিযান শুরুর পর থেকে দুপুর গড়িয়ে গেলেও নিসারের হেফাজতে ঠিক কত টাকা রয়েছে, তা জানা যাচ্ছিল না।

ঘণ্টার পর ঘণ্টা কেটে যাওয়ার পর দুপুরে অবশেষে ইডি জানায়, নিসারের দোতলার বাড়ি থেকে সাত কোটিরও বেশি টাকা পাওয়া গেছে। নিসারের দোতলার বাড়ির একটি ঘরের খাটের তলায় অসংখ্য প্লাস্টিকের থলিতে ভরা ছিল থরে থরে নোটের বান্ডিল। তাতে ৫০০ এবং ২০০০ টাকা নোট রাখা ছিল।

শনিবার সকাল থেকেই নিউটাউন, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকাসহ গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে তল্লাশি অভিযান চালান ইডি কর্মকর্তারা। একটি মোবাইল অ্যাপ সংক্রান্ত প্রতারণার মামলার তদন্তের অংশ হিসাবেই এই অভিযান বলে সূত্র মারফত জানা গেছে। তবে নিসারের গার্ডেনরিচের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারের পর যাবতীয় অভিযানের কেন্দ্রে চলে আসে শাহি আস্তাবল গলির নিসারের দোতলা বাড়ি।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit