বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

শোয়েব মালিকের অধীনে খেলবেন বাংলাদেশের আরিফুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বাংলাদেশি তরুণ অলরাউন্ডার আরিফুল ইসলাম। চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আইসিসি অ-১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ঝলমলে এক সেঞ্চুরি। তার সেই পারফরম্যান্সের কথা স্মরণে রেখেছিল পাকিস্তান। এবার দেশটির লিগেই ডাক পেলেন আরিফুল। পাকিস্তানের  ফ্র্যাঞ্চাইজিভিত্তিক অ-১৯ টুর্নামেন্ট পাকিস্তান জুনিয়র লিগে (পিজেএল) খেলবেন এ বাংলাদেশি অলরাউন্ডার।

বৃহস্পতিবার পিজেএলের ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে আরিফুল ছাড়াও বাংলাদেশের আরও তিন ক্রিকেটারের নাম দেওয়া হয়। তবে তাদের মধ্য থেকে একমাত্র আরিফুলকেই বেছে নিয়েছে গুজরানওয়ালা জায়ান্টস ফ্রাঞ্চাইজি। উল্লেখ্য, গুজরানওয়ালা জায়ান্টসের মেন্টর পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। এ বিশ্বতারকার অধীনে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ১৭ বছর বয়সি আরিফুল।

বিশ্বের প্রথম বয়সভিত্তিক ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে পাকিস্তান ছাড়াও আটটি ভিন্ন দেশের ১৪০ জন ক্রিকেটার অংশ নেবে। এই দেশগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও বাংলাদেশ। ছয় দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ৬ অক্টোবর। এরপর ২১ অক্টোবর হবে এই টুর্নামেন্টের ফাইনাল। সবকটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit