বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
বেদানার দানা ছাড়ানোর সহজ কৌশল জেনে নিন শার্শা সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামীলীগের অনুপ্রবেশ ঠেকাতে মধুর গন সংযোগ দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন। আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী মীর হেলাল, উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত? ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি চৌগাছার মডেল চিকিৎসা পদ্ধতি সারা দেশে চালু করা হবে-ডাঃ এস এম জিয়া উদ্দীন হায়দার ম্যানচেস্টার সিটির ২০০ কোটি ডলারের ঋণ বাতিল কারিগরি শিক্ষার মান ও প্রসার আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের লন্ডন এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফর করবেন। তাঁর সফরসঙ্গীর তালিকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও রয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর লন্ডন, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সফরের বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করেছে।

আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর লন্ডন, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সফরের কথা রয়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ছাড়াই প্রধানমন্ত্রী গত সোমবার থেকে বৃহস্পতিবার ভারতে রাষ্ট্রীয় সফর করেন।

সফরের আগের দিন রবিবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। এরপর পূর্বঘোষণা ছাড়াই পররাষ্ট্রমন্ত্র্রীকে না নিয়ে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর নিয়ে নানা ধরনের আলোচনা হয়। বিশেষ করে ভারত নিয়ে তাঁর সাম্প্রতিক কিছু মন্তব্য নতুন করে আলোচনায় আসে। পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর না করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হঠাৎ অসুস্থতার কারণে তিনি ভারত সফর করেননি।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit