বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

ভেন্টিলেশনেই ডা. সেব্রিনা ফ্লোরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেবরিনা ফ্লোরাকে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে। তিনি সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার সহকর্মীরা জানিয়েছেন, ফ্লোরার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শারীরিক নানা জটিলতা নিয়ে প্রায় এক মাস ধরে সিঙ্গাপুরের চিকিৎসাধীন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তররের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানান, সেবরিনা ফ্লোরার স্বামীর সঙ্গে প্রতিদিনই তার যোগাযোগ হয়। শুক্রবারও কথা হয়েছে। যে তথ্য পেয়েছেন তাতে উনার দুটো ল্যাপারোস্কপিক সার্জারি হয়েছে। কিডনি এখন কাজ করছে। হার্টও ভালো আছে। ফুসফুসও আগের চেয়ে ভালো আছে। তবে ফ্লোরা এখনও ভেন্টিলেশন সাপোর্টে আছেন।

অসুস্থ হয়ে পড়লে গত জুলাই মাসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় সেব্রিনা ফ্লোরাকে। অবস্থার উন্নতি না হওয়ায় আগস্টের মাঝামাঝি তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে উঠেছিল। মহামারি শুরুর সময় তিনি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। পরে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। তিন বছর আগে কোভিড মহামারি শুরুর পর নিয়মিত ব্রিফিংয়ে এসে সর্বশেষ তথ্য ও নানা পরামর্শ দিয়ে তিনি সারাদেশেই পরিচিত মুখ হয়ে ওঠেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit