বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

দখলকৃত বালাকলিয়া শহর হাতছাড়া হল রাশিয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে তুমুল লড়াই চলছে। রাশিয়া ওই অঞ্চলে নতুন করে সেনা পাঠাচ্ছে বলেও খবর দিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। এসব বার্তা সংস্থায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বহু ট্যাংক ও গোলন্দাজ ইউনিটের বহর খারকিভের দিকে এগিয়ে যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিল, ইউক্রেনের সেনাবাহিনী খারকিভ পুনরুদ্ধারের যুদ্ধে ‘বড় ধরনের’ সাফল্য অর্জন করেছে।

খারকিভে মোতায়েন রুশ সেনা কর্মকর্তা ভিতালি গ্যানচেভ বলেছেন, ওই অঞ্চলের বালাকলিয়া শহরের কাছে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। কিয়েভ বৃহস্পতিবার ওই শহরটি পুনরুদ্ধারের দাবি করে।

গ্যানচেভ বলেন, বালাকলিয়া এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই। ইউক্রেনের সেনাবাহিনীকে হটিয়ে দেওয়ার চেষ্টায় তুমুল লড়াই চলছে।

খারকিভে মোতায়েন অন্য একাধিক রুশ কর্মকর্তা বলেছেন, ওই অঞ্চলর বেসামরিক নাগরিকদের রুশ সীমন্তের দিকে সরিয়ে আনা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত ডোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, দেশটি কখনও ন্যাটো জোটে যোগ দেবে না। সূত্র: ইউক্রিনফর্মনিউজ উইকএক্সপ্রেস ইউকে

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit