সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান ও ফিন্যান্স প্র্যাকটিস সেন্টারের সংবর্ধনা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শিক্ষক পাপলু পাল বলেছেন, শুধু শিক্ষিত হলে হবে না, ভালো মানুষ হতে হবে। উচ্চ শিক্ষা অর্জন করে একজন শিক্ষার্থী দেশের সুনাম বয়ে আনতে পারে। উচ্চ শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে। শিক্ষাই হচ্ছে একটি জাতির মেরুদন্ড, শিক্ষার কোন বিকল্প নেই। তিনি ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নগরীর মিরাবাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে হিসাববিজ্ঞান ও ফিনান্স প্র্যাকটিস সেন্টার আয়োজিত অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী ও সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

হিসাববিজ্ঞান ও ফিন্যান্স প্র্যাকটিস সেন্টারের পরিচালক আনছার আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পিন্টু চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট্রাল উইমেন্স কলেজের ভাইস প্রিন্সিপাল আহমদ জিয়া শামস, দিকদর্শন প্রকাশনী লিমিটেড সিলেট জোন এর আরএম মোহাম্মদ রকিবুল আমীন।

এসময় শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, শারমিন আক্তার, মেহরাজ জেবিন, মাইশা চৌধুরী, নাজিফা, নিশাত তাসনিম, নওশীন শারমিলি প্রসি, আনিকা তাহমিন তান্না। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু বক্কর মিনহাজ, গীতা পাঠ করেন শ্যামা রানী পাল। পরে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit