বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আখাউড়ায় বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীমের ইন্তেকাল

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের বড় টনকি পশ্চিমপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীম বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ইন্তেকাল করিয়াছেন, ইন্না-লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন! মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি বড় টনকি গ্রামের মরহুম সামছু ডিলারের এক মাত্র ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।  

মরহুমের বড় ছেলে আ.ক.ম সুহেল ও চাচাতো ভাই সাবেক মেম্বার মোঃ খুরশিদ আলম ভূইয়া জানান, মরহুম আবদুল আলীম ভূইয়া গতকাল বৃহস্পতিবার আসর ও মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার কিছুক্ষণ পর বুকে ব্যাথা অনুভব করে, এতে তিনি কিছুটা অসুস্থতা বোধ করায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ডাক্তার দেখানোর জন্য নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ বাদ জুমা টনকী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে টনকী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার প্রায় হাজারো লোকজন অংশগ্রহন করে। জানাজার নামাজে ইমামতি করেন, মরহুমের চাচাতো ভাই মাওলানা মোজাম্মেল হক ফারুকী। এর আগে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস দল সহকারী কমিশনার ভূমি প্রশান্ত কুমারের নেতৃত্বে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit