রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের লাঠিচার্জ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ Time View

ডেস্কনিউজঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবরোধকালে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় আহত হয়েছেন ১০ জন এবং দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম ও বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ব্যানারে দুইটি সংগঠন রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করলে এ ঘটনা ঘটে। এর আগে একই দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা।

জানা যায়, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ‘চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম’ ব্যানারে একদল শিক্ষার্থী শাহবাগ মোড়ের রাস্তা অবরোধ করে। এ সময় তারা সরকারকে ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী চাকরির বয়স বৃদ্ধি করার দাবি’ জানায়। এতে রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। প্রায় ২৫ মিনিট পর রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদের নেতৃত্বে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনকারীরা জানায়, আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড়ে অবস্থান করে বিক্ষোভ করতে গেলে পুলিশ আমাদের ওপর বিনা উসকানিতে হামলা করে। এতে আমাদের ১৫-২০ জন আহত হন। আমাদের তিনজনকে ধরে নিয়ে যায় পুলিশ। সব বাধা অতিক্রম করে আমাদের ন্যায্য আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে তারা রাস্তা বন্ধ করে দেয়। আমরা তাদের সরিয়ে দিয়েছি। একজনকে আটক করা হয়েছে। তবে যেহেতু কোনো মারামারি বা অন্যকিছু হয়নি তাই এ ঘটনায় কোনো মামলা হবে না।

বিপুল/০৯.০৯.২০২২/ সন্ধ্যা ৭.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit