বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২ ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

আবার বেড়েছে ডিমের দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : আবারও বেড়েছে ডিমের দাম। চার দিন আগেও যেখানে ডজন প্রতি ডিমের দাম ১১৫ থেকে ১২০ টাকা ছিল, সেখানে বর্তমানে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। 

বিক্রেতারা বলছেন, এই মুহূর্তে দাম বৃদ্ধির পেছনে যৌক্তিক কোনো কারণ না থাকলেও হঠাৎ করেই ডিম ব্যবসায়ী সমিতি দাম বাড়িয়েছে। উৎপাদন কিংবা সরবরাহে ব্যাঘাত না ঘটলেও ডিমের দাম বার বার বাড়ায় হতাশ ক্রেতারা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাড্ডা এলাকার একাধিক বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার করতে আসা নিম্ন আয়ের মানুষেরা বলছেন, গত সপ্তাহেও ডিম কিনেছেন ১২০ টাকা ডজন। অথচ এই সপ্তাহে আবারও ডজনপ্রতি ১০ থেকে ২০ টাকা বাড়তি। এ অবস্থায় রাজধানীতে জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। 

বিক্রেতারা বলছেন, আড়তদাররা বেশি দামে বিক্রি করলে তাদের আসলে করার কিছুই নেই। আবার হঠাৎ দাম বাড়ার কারণও বলতে পারছেন না বিক্রেতারা। 

দাম বাড়ার কারণ জানতে চাইলে  ব্যবসায়ীরা বলছেন, দ্বিতীয় দফায় দাম বাড়ার কোনো কারণ নেই। ডিম ব্যবসায়ী সমিতি সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। 

এর আগে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে ডিমের দাম লাগামহীনভাবে বেড়ে যায়। প্রতি ডজন ডিম ১৬৫ থেকে ১৭০ টাকায় উঠে। পাড়া-মহল্লার কোনো কোনো দোকানে তা ১৮০ টাকাতেও বিক্রি হয়। তবে বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রীর ডিম আমদানির ঘোষণায় ডিমের দাম কমে ১২০ টাকায় নামে। সপ্তাহ না যেতেই আবারো বেড়েছে ডিমের দাম। ডজন প্রতি ১০ টাকা বেড়ে দাম হয়েছে ১৩০ টাকা।

কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit