শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সেঞ্চুরির পর কেন আংটিতে চুমু খেয়েছিলেন কোহলি?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি ১০২০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন। সেঞ্চুরি পূর্ণ করার পর ভারতীয় ব্যাটার দর্শকদের মাথা নিচু করে একবার অভিবাদনও দিয়েছেন। এর পর চুমু খেয়েছেন গলার চেইনে থাকা বিয়ের আংটিতে। আংটিতে চুমু খাওয়ার একটি বিশেষ কারণ ছিল তার।

তিনি বলেন, ‘গত আড়াই বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে। এক মাসের মধ্যে ৩৪ বছর পূর্ণ হবে আমার। বুনো যে উদযাপন (সেঞ্চুরির পর), সেগুলো এখন অতীত। এলে আমি অবাকই হয়েছি। এই সংস্করণে সেঞ্চুরি পাব, কল্পনায়ও আসেনি। সেঞ্চুরির পর লকেটে চুমু খেয়েছি। কারণ সবাই আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছে শুধু একজনের জন্য। সে আমাকে অনেক কিছুই অন্যভাবে দেখতে শিখিয়েছে। সে আনুশকা। আমার এই সেঞ্চুরি ওর জন্য, আমাদের ছোট্ট মেয়ে ভামিকার জন্যও। খারাপ খেললে মানুষ নানা রকম মন্তব্য করবে। কিন্তু আপনার মনের ভাষা কেউ বুঝতে চেষ্টা করবে না। ছয় সপ্তাহের বিরতি আমাকে আবার খেলাটা উপভোগ করাতে শেখাচ্ছে।’

৬১ বলে অপরাজিত ১২২ রানের বিধ্বংসী ইনিংসে অনেক রেকর্ড গড়েছেন কোহলি। টি-টোয়েন্টি সংস্করণে নিজের প্রথম সেঞ্চুরি। এশিয়া কাপে তিনি এই সংস্করণে প্রথম ক্রিকেটার হিসেবে গড়েছেন সেঞ্চুরির কীর্তি। আবার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে গড়েছেন সেঞ্চুরির রেকর্ড।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit