সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিদেশ-বিভূঁইয়ে তারিনকে পেয়ে আবেগে জড়িয়ে ধরলেন তমালিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : তমালিকা ও তারিন সময় সাময়িক সময়ের অভিনয়শিল্পী। তমালিকা অনেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দিলেও তারিন অভিনয় ও নাচের জন্য দেশেই ছিলেন। আজ তাতমালিকা কর্মকারের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানা গেল তারিন এখন যুক্তরাষ্ট্রে। তমালিকার সঙ্গে তারিনের দেখা হয়েছে নিউ জার্সিতে।

আর এই দেখা হওয়ার মুহূর্তটি তমালিকার নিকট ছিল মহামূল্যবান। অন্তত তমার ফেসবুক হ্যান্ডেল থেকে স্পষ্ট উপলব্ধি করা যায়। তারিনকে পেয়ে আবেগে আপ্লুত, রীতিমতো উত্তেজিত তমালিকা।  

kalerkantho

আবেগে জড়িয়ে ধরলেন দুজন দুজনকে  

তমালিকা বলছেন, ‘সে ফোন করলো, আমি আসছি তমালিকা আপু, দ্যাটস ইট, শুধু এটাই। আমি অনেক উত্তেজিত হয়ে গিয়েছিলাম তাঁকে দেখে। তারিন আড়াইটার সময় ফোন করলো। কিন্তু কখন আসবে উল্লেখ করলো না, কারণ সে সময় আরেক বোনের সঙ্গে সে ছিল। ’

‘অবশেষে, সে আমাকে নিউ জার্সিতে দেখতে এলো, আমি স্পর্শ করলাম তাঁকে। এখানে আসার জন্য ধন্যবাদ জান। অনবেক কিছুই লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না… ’ এমনটাই বললেন তমালিকা।

রাঢ়াঙ নাটকের শ্যামলী, ময়ূর সিংহাসন-এর কৃষ্ণা এবং বিদ্যাসাগর-এর রাধা চরিত্রগুলোর জন্য তমালিকা বিশেষ ভাবে পরিচিত। তিনি একই সাথে কোরিওগ্রাফার এবং প্রশিক্ষক। তিনি রাঢ়াঙ এর ১৭৫ টি মঞ্চাভিনয় করেছেন। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রে সমানভাবে পদচারণা রয়েছে তার।  

তাঁর চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু হয় অন্য জীবন এর মাধ্যমে। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রসমূহ হলো এই ঘর এই সংসার (১৯৯৬), কিত্তনখোলা (২০০০), ও ঘেটুপুত্র কমলা (২০১২)। কিত্তনখোলা ছবিতে অভিনয়ের জন্য তমালিকা ২০০২ সালে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit