শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

মাঠে বিবাদে জড়ানো আসিফ-ফরিদকে শাস্তি দিল আইসিসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে সব থেকে বেশি উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচ। সেই ম্যাচের সব আলো নাসিম শাহ কেড়ে নিলেও ম্যাচের একসময় পিচেই ঝগড়ায় লিপ্ত হন আসিফ আলি ও ফরিদ আহমেদ। যার জন্য আইসিসি তাদের দুজনকেই শাস্তি দিয়েছে।

আসিফ ভালো করেই জানতেন, তিনি আউট হলেও আর ভালো ব্যাটার নেই। তাই নিজের ওপরই হয়তো তার রাগ হচ্ছিল। ম্যাচের এমন উত্তেজনাকর মুহূর্তে আউট হয়ে মেজাজটা আর ধরে রাখতে পারলেন না আসিফ।

এমন মুহূর্তে উইকেট পেয়ে আসিফের সামনে এসে কিছু একটা বলে বসেন ফরিদ। আসিফ মেজাজ হারান, ব্যাট উঁচিয়ে আফগান পেসারকে মারতে যান। পরে আরেক আফগান ফিল্ডার এসে সরিয়ে নেন আসিফকে। 

এমন কাণ্ডের জন্য আইসিসি দুই ক্রিকেটার আসিফ আলি ও ফরিদ আহমেদকে শাস্তি দিয়েছে। শাস্তি হিসেবে দুই ক্রিকেটারেরই ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হবে এবং একই সঙ্গে দুজনের আচরণবিধিতে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হলো। 

পাক অলরাউন্ডার আসিফ আলি ও আফগান পেসার ফরিদ আহমেদের বিরুদ্ধে আচরণবিধির ২.২.১২ ধারা ভাঙার অভিযোগ করা হয়েছিল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের করা এ অভিযোগে দুই ক্রিকেটারই দোষ স্বীকার করে নেওয়ায় এ ব্যাপারে আর শুনানির প্রয়োজন পড়েনি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit