বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ইউক্রেনের সেনাদের রুশ জাহাজ ডোবানোর প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগরে কয়েক মাস আগে রাশিয়ার যে যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে, তা করার জন্য ইউক্রেনের সেনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক শীর্ষস্থানীয় কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। তার এ বক্তব্যের মধ্য দিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইউক্রেনের সেনাদেরকে আমেরিকায় নিয়ে হারপুন ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজে হামলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর আগে পেন্টাগন  এ ধরনের ধারণা নাকচ করেছিল। খবর দ্য ডিফেন্স পোস্টের।

ডিফেন্স নিউজ আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি ফর অ্যাকুইজিশন অ্যান্ড সাসটেইনমেন্ট বিল লা প্লান্টে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতে কিয়েভকে সহযোগিতা করার বিষয়টি তুলে ধরেন। সেখানে তিনি রাশিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন যাতে হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

তবে ওই কর্মকর্তা পরিষ্কার করেননি যে, রাশিয়ার কোন ধরণের জাহাজ তারা ডুবিয়ে দিয়েছেন। পেন্টাগন এর আগে হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি রুশ জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা অস্বীকার করেছিল। লা প্লান্টে এই ইঙ্গিত দেওয়ার পরপরই আবার তিনি বলেছেন যে, ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ অন্য কোথাও হয়েছে। যুক্তরাষ্ট্রের আরেকজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ওই প্রশিক্ষণ দেখভাল করেছে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশের সেনারা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit