শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিরাটের ফর্মে ফেরায় গর্বিত আনুশকা যা লিখলেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ দিয়ে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। ক্রিকেটে তার রাজসিক প্রত্যাবর্তন হয়েছে বলা চলে। সিরিজে নিজেদের শেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেয়েছেন। এটি বিরাট কোহলির ৭১তম সেঞ্চুরি। স্বামীর প্রত্যাবর্তনে খুশির বন্যা বইছে আনুশকার ঘরে। এতোদিন কোহলির অফ ফর্মের কারণে আনুশকাকে কম কথা শুনতে হয়নি।

তাই কোহলির কামব্যাক বিশেষ আনন্দের আনুশকার কাছে। সেঞ্চুরি করার পরের মুহূর্ত শেয়ার করে নিলেন অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, ‘সবকিছুতে তোমার পাশে আছি’। বিরাটের তিনটি ছবি সোশ্যালে শেয়ার করেছেন তিনি। ম্যাচ শেষ হওয়ার পর নিজের এই সেঞ্চুরি অনুশকা আর মেয়ে ভামিকাকে উৎসর্গ করেছেন বিরাট। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘এই যে তুমি আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছ এখন, এর পেছনে আছে এমন একটা মানুষ যে আমার জন্য নিজের সবটা উৎসর্গ করেছে।

পাশে ছিল সব খারাপ সময়ে। আর সেটা আনুশকা। আর তাই এই ১০০টা ওর জন্য আর আমাদের মেয়ে ভামিকার জন্য।’বিরাটকে নিয়ে বরাবরই সমালোচনার মুখে পড়তে হয় আনুশকাকে। সেটি স্বামীর খারাপ খেলা হোক বা ছুটি কাটানো, কটাক্ষের তীর বারবার ঘুরেফিরে আসে সেই আনুশকার দিকেই। তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই একে-অপরের পাশে থাকার বার্তা দিয়ে বিরুশকা বুঝিয়ে দেন তাদের সম্পর্কের ভিত কতটা মজবুত। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit