মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

কোম্পানির সিইও পদে ‘রোবট’!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : রোবটের নির্দেশে চলবে মানুষ। মোবাইল গেম প্রস্তুতকারী চীনা কোম্পানি নেটড্রাগন ওয়েবসফট এমন অবিশ্বাস্য ব্যাপারকে বাস্তবে পরিণত করেছে। কোম্পানিটি সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) একটি ভার্চুয়াল মানুষকে (রোবট) জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে। বিশ্বে এই প্রথম এমন কাণ্ড ঘটলো।

হিউম্যানয়েড ওই রোবটটির নাম ‘ট্যাং ইউ’। গত মাসে নিয়োগের পর মিস ট্যাং ইউ ফুজিয়ান নেটড্রাগন ওয়েবসফটে তার কাজ শুরু করেছেন।  কোম্পানিটির বিবৃতিতে জানা গেছে, কোম্পানির দৈনন্দিন কর্মকাণ্ডে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা করবে এই রোবট। এভাবে ঝুঁকি-ব্যবস্থাপনা সিস্টেমকে আরও বেশি কার্যকরী করতে কাজ করবে ট্যাং ইউ।

এছাড়া কোম্পানির বোর্ডের জন্য রিয়াল-টাইম ডেটা সেন্টার ও অ্যানালিটিক্স টুল হিসেবেও কাজ করবে এ রোবট। নেটড্রাগন ওয়েবসফটের প্রতিষ্ঠাতা ড. ডেজিয়ান লিউ বলেন, আমরা বিশ্বাস করি এআই হচ্ছে কর্পোরেট ব্যবস্থাপনার ভবিষ্যৎ। কোম্পানির ভবিষ্যৎ কৌশলগত প্রবৃদ্ধির কথা মাথায় রেখে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/সন্ধ্যা ৭.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit