মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

স্ত্রীর সঙ্গে যা নিয়ে মিথ্যা বলেন অনন্ত জলিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। ‌‘দিন: দ্য ডে’ ছবির পর নতুন ছবি নিয়ে আসছেন তিনি। ছবির নাম ‘কিল হিম’। সেই ছবির মহরত অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন নিয়ে মজার তথ্য দিয়েছেন এ অভিনেতা। অনন্ত বলেন, ‘আমি প্রায় সময়ই মিথ্যে কথা বলি আমার বউয়ের (বর্ষা) সঙ্গে। বউ আমাকে জিজ্ঞেস করে, এই তুমি কখন বের হবা? তখন বলি, এই তো ১ ঘণ্টার মধ্যে বের হচ্ছি। ১ ঘণ্টা শেষ হলে আবারও যখন বউ জিজ্ঞেস করে তখন আমি বলি, এই তো আর ১০ মিনিটের মধ্যে বের হব। এই ধরনের মিথ্যা কথা বলি আমার বউয়ের সঙ্গে’।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনন্ত জলিল। তিনি বলেন, ‘আমি আসলে কৃতজ্ঞ আমার সাংবাদিকের ভাইদের প্রতি। এবারের কান চলচ্চিত্র উৎসবে কিন্তু আমি সেটা প্রমাণও করে দিয়েছি। কানে প্রায় ১৮ জন সাংবাদিক গিয়েছিলেন। ওখানে গিয়ে আমি সব সাংবাদিকদের লাঞ্চে দাওয়াত দিয়েছি। আমরা যে হোটেলটিতে ছিলাম তার নাম মার্টিনেজ। হোটেলটির অনেক ঐতিহ্য আছে। মার্টিনেজে একজনের লাঞ্চের খরচ ৪০০ ইউরো।

আমােদের সাংবাদিক ভাইয়েরা সবাই আসলেন। বললাম, চলেন আমরা একসঙ্গে লাঞ্চ করি। একবেলা খেয়ে আমরা কেউ মোটাতোজা হয়ে যাইনি, কারও সিক্সপ্যাক হয়ে যায়নি। এ কথাটা এ কারণে বললাম যে, তারকাদের সবাই অনেক ভালোবাসে। কিন্তু এর পেছনে সাংবাদিকদের অনেক অবদান আছে। তাই যে কোনো অনুষ্ঠানে আমি তাদের সঙ্গে এগিয়ে গিয়ে দেখা করি’। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit