বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

লালপুরে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়ে গালিগালাজ করলেন যুবলীগ নেতা

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ Time View

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ধাক্কা মেরে, লাঞ্চিত করে, ক্যামেরা ও ফোন কেড়ে নিয়ে গালিগালাজ করেছেন লালপুর উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও লালপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক কাইকোবাদ হোসেন (৪০)। মঙ্গলবার বিকেলে উপজেলার গৌরীপুর মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বুধবার লালপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নম্বর ৩২৪, তারিখ ০৭/০৯/২০২২।

ডায়েরী ও ভুক্তভুগী সাংবাদিকরা জানান, মঙ্গলবার বিকেলে গৌরীপুর এলাকায় বিএনপির দ্রব্য মূল্যের উর্ধগতি ও রাজনৈতিক হত্যাকান্ডের প্রতিবাদে পূর্ব নির্ধারিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রোগ্যাম ছিল। আবার বিএনপির প্রোগ্রাম এর বিরুদ্ধে আওয়ামীলীগের নেতা কর্মীরা একই সময়ে গৌরীপুর মোড়ে অবস্থান নেয়। এ সময় দৈনিক জনকন্ঠের লালপুর সংবাদদাতা শাহ আলম সেলিম, দৈনিক চলন বিলের খবরের লালপুর প্রতিনিধি আতিকুর রহমান, দৈনিক বিজয় বাংলাদেশের লালপুর প্রতিনিধি সজিবুল হৃদয়সহ কয়েকজন সাংবাদিক লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়ের সাক্ষাতকার নিচ্ছিলেন।

এমন সময় লালপুর উপজেলা যুবলণীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও লালপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক কাইকোবাদ হোসেন এসে ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা দেয় এবং তাদের হাতে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর পরে উক্ত সাংবাদিকদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পরে অবশ্য ছিনিয়ে নেয়া ক্যামেরা ও মোবাইল ফোন ফিরিয়ে দেয়। এ ঘটনায় উপজেলার সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে ওই নেতার বিচার দাবি করেছেন।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/সকাল ৯.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit