শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সেঞ্চুরিতে ‘মাসের সেরা’র লড়াইয়ে রাজা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : গত আগস্ট মাসটা স্বপ্নের মতো কেটেছে সিকান্দার রাজার। ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন। পরপর দুই সিরিজে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে করেছেন তিন সেঞ্চুরি। এই পারফরম্যান্সই তাকে জায়গা করে দিয়েছে আইসিসির আগস্ট মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায়। যাতে রাজার সঙ্গী হয়েছেন ইংলিশ টেস্ট অধিনায়ক বেন স্টোকস এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।  

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ১৩৫ এবং ১১৭ রানের ঝলমলে ইনিংস। তার ব্যাটেই ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে জিম্বাবুয়ে। এরপর ভারতের বিপক্ষেও ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলেন ১১৫ রানের দারুণ ইনিংস। ম্যাচটি জিততে জিততে হেরে যায় জিম্বাবুয়ে।

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোককস গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। ইনিংস ব্যবধানে হারের পর ম্যানচেস্টার টেস্টে করেন ১০৩ রান। বল হাতে নেন ৩ উইকেট। আর নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার অলরাউন্ড পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ছয়টি জয় এনে দিয়েছেন।  গত মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আট ম্যাচ খেলা নিউজিল্যান্ড জিতেছে ছয়টিতে। মেয়েদের সেরার তালিকায় আছেন ভারতের জেমিমা রদ্রিগেজ, অস্ট্রেলিয়ার বেথ মুনি ও তাহলিয়া ম্যাকগ্রা।  

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit