বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম

প্রীতির দলের নতুন কোচ বিশ্বকাপজয়ী বেলিস

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগামী মৌসুমের জন্য পাঞ্জাব কিংসের নতুন কোচ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ট্রেভর বেলিস। তিনি ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হবেন। আইপিএলের সর্বশেষ তিন আসরে কুম্বলের অধীনে প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব। শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনেই নয়, আইপিএলের কোচ হিসেবে বেশে অভিজ্ঞতাসম্পন্ন বেলিস।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের প্রধান কোচ ছিলেন। তার অধীনে ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের শিরোপা জয় করে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে ২০২০ ও ২০২১ মৌসুমে সানরাইজার্স হায়দারাবাদের প্রধান কোচ ছিলেন বেলিস। আইপিএলের শুরু থেকে খেললেও এখন পর্যন্ত শিরোপার দেখা পায়নি পাঞ্জাব। আইপিএলে এখন পর্যন্ত দুই বার প্লে-অফ খেলেছে। সংবাদ সংস্থা পিটিআইকে বেলিসের অর্ন্তভুক্তি নিয়ে দলটির এক মুখপাত্র বলেন, ‘বেলিসের সাথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল।

যে এই ফরম্যাটে সেরাদের একজন। রেকর্ডই এর প্রমাণ দেয়। পাঞ্জাব কর্তৃপক্ষের প্রত্যাশা, বেলিসের নির্দেশনায় তারা শিরোপা জয় করবে। ‘বর্তমানে ইংল্যান্ডে হান্ড্রেড ক্রিকেটে লন্ডন স্পিরিট দলের কোচিং করাচ্ছেন বেলিস। তিনি হবেন পাঞ্চাবের ষষ্ঠ কোচ। তার আগে সঞ্জয় বাঙ্গার (২০১৪-১৬), বিরেন্দার শেবাগ (২০১৭), ব্রাড হগ (২০১৮), মাইক হেসন (২০১৯) ও ২০২০ সালে পাঞ্জাবের কোচ হয়েছিলেন কুম্বলে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit