বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

পাকিস্তানকে ১৮২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ঝড়ো ইংনিংসে ভর করে ১৮১ রান সংগ্রহ করেছে ভারত। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১৮২ রা। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে ভারত। 

টস হেরে মাঠে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। দুজনের ওপেনিং জুটিতে আসে ৫৪ রান। অধিনায়িক রোহিত ১৬ বলে ২ ছক্কা ও ৩ চারে ২৮ রান করে হারিস রউফের বলে বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর রাহুলও বেশিদূর যেতে পারেননি। পাকিস্তানি স্পিনার শাদাব খানের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২০ বলে ২৮ রান।  

দুই ওপেনার বিদায় নেওয়ার পর একপ্রান্ত আগলে রাখেন কোহলি। অন্যপ্রান্তে সূর্যকুমার যাদব (১৩) ও ঋষভ পন্থ (১৪) দ্রুত বিদায় নেন। এরপর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক হার্দিক পান্ডিয়া রানের খাতা খোলার আগেই পেসার মোহাম্মদ হাসনাইনের শিকার হয়ে ফেরেন। তবে বিরাট ঠিকই রানের চাকা সচল রাখেন। হাসনাইনের বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে দেখা পান টানা দ্বিতীয় ফিফটির; বল খেলেছেন ৩৪টি।

কোহলি ফিফটির দেখা পেলেও পরের ওভারেই ফের উইকেট হারায় ভারত। এবার নাসিম শাহর বলে দীপক হুদা (১৬) তুলে মারতে গিয়ে মোহাম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে আসেন হারিস। প্রথম বলটি ওয়াইড হলেও পরের ৩ বলে কোনো রান নিতে পারেননি কোহলি। চতুর্থ বলে ডাবল নিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন তিনি। 

৪৪ বলে ৪ চার ও ১ ছক্কায় সাজানো তার ৬০ রানের ইনিংসটি ভারতীয় ইনিংসের প্রাণ। শেষ দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে বাকি কাজ সারেন রবি বিষ্ণুই। পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাদাব খান। ৩১ রানে এই লেগির শিকার ২ উইকেট। আর নাসিম, হাসনাইন, হারিস ও নওয়াজ পেয়েছেন ১টি করে উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit