বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

‘ক্রুস ও মদ্রিচকে পরিচালনা করা আমার ক্যারিয়ারের সবচেয়ে সহজ কাজ’

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় ৩০ বছরের কোচিং ক্যারিয়ারে অনেক বড় বড় তারকার সঙ্গে কাজ করেছেন কার্লো আনচেলত্তি। এদের মধ্যে থেকে লুকা মদ্রিচ ও টনি ক্রুসকে নিয়ে আলাদা উপমা দিলেন ইতালিয়ান এই কোচ। এই দুই মিডফিল্ডারকে পরিচালনা করা তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে সহজ কাজ বলছেন আনচেলত্তি। লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে টানা চার জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

গতরাতে সান্তিয়াগো বের্নাব্যুতে ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর গোলে রিয়াল বেতিসকে ২-১ ব্যবধানে হারায় লস ব্লাংকোরা। এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। ম্যাচে ৮০ মিনিটের মাথায় লুকা মদ্রিচকে তুলে ক্রুসকে নামান আনচেলত্তি। ম্যাচ শেষে এই দুই মিডফিল্ডারের মানসিকতার প্রশংসা করেছেন আনচেলত্তি। কারণ দুজনই আনচেলত্তির কি চায় সেটা সহজেই বুঝতে পারে এবং তার সিদ্ধান্ত মেনে নেয়।

বেতিসের বিপক্ষে ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন,’একটা ম্যাচের পর আপনি কিছু ধারণা পাবেন কিন্তু যখন অনুশীলন দেখবেন তখন এই ধারণায় পরিবর্তন আসবে। ‘ আনচেলত্তি অকপটে স্বীকার করে নিয়েছেন যে মদ্রিচ, ক্রুস বা ভালভেরদে বিশ্বমানের খেলোয়াড়। তারা যেকোনো বিশ্বমানের দলের হয়ে খেলার যোগ্যতা রাখে,’এটা খুবই জটিল, প্রায় অসম্ভব, কারণ আপনি এমন খেলোয়াড়দের বাদ দেন যারা বিশ্বের যেকোনো দলের হয়ে খেলতে পারে। আজ (বেতিস ম্যাচ) ছিল ক্রুস ও ভালভেরদের ক্ষেত্রে কিন্তু তারা এটা বুঝতে পেরেছে। এই মুহূর্তে দল ভাল অবস্থায় আছে। ‘ক্রুস ও মদ্রিচকে পরিচালনা করা সবচেয়ে সহজ ব্যাপার বলছেন আনচেলত্তি,’ক্রুস এবং মদ্রিচের মতো খেলোয়াড়দের বোঝানো আমার পক্ষে কঠিন ব্যাপার নয় কারণ তারা বুদ্ধিমান এবং নম্র। তারা জানে যে, না খেলেও তারা দলের গুরুত্বপূর্ণ অংশ। তাদের পরিচালনা করা আমার ক্যারিয়ারে সবচেয়ে সহজ কাজ। ‘

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit