শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

চা শ্রমিকদের ঘর করে দেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ Time View

ডেস্কনিউজঃ চা শ্রমিকদের ঘর করে দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চা শ্রমিকরা ভালোভাবে বাঁচলে এই শিল্প বাঁচবে। এই শিল্প যাতে ধ্বংস না হয় সেই আহ্বানও জানান তিনি।

শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগানের শ্রমিকদের সাথে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করতে সিলেটের লাক্কাতুড়া বাগানের গলফ মাঠে উপস্থিত হয়েছেন জেলার ২৫টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক। এছাড়াও রয়েছেন চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতা, ভ্যালী নেতা ও চা বাগানের সব পঞ্চায়েতরা।

এর আগে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে টানা ২০ দিন কর্মবিরতি পালন করেন চা-শ্রমিকরা। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১৭০ টাকা মজুরিতে কাজে ফেরেন তারা।

দৈনিক মজুরি বাড়ানোর দাবিতে গত ৯ আগস্ট থেকে আন্দোলন করে আসছিলেন দেশের ২৪১টি চা বাগানের সোয়া লাখ শ্রমিক। প্রথম চারদিন শ্রমিকরা প্রতিদিন দু’ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এরপর ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন তারা।

এরপর ২৭ আগস্ট গণভবনে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর নতুন মজুরির ঘোষণা আসে। এরপর শ্রমিকরা নিজ নিজ বাগানে কাজে ফেরেন।

তবে আন্দোলনের শুরু থেকেই তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করে আসছিলেন। তার পরিপ্রেক্ষিতে আজ এ ভার্চুয়াল মতবিনিময়ের আয়োজন করা হয়।

কিউএনবি/ বিপুল/ ০৩.০৯.২০২২ খ্রিস্টাব্দ রাত ৯.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit