শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

মুক্তিযুদ্ধের সময় আওয়ামী শীর্ষ নেতারা বিলাসী জীবনযাপনে ছিলেন 

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি সিলেট মহানগর বিএনপির আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, রণাঙ্গনের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কোনো অবদান নেই। দেশকে অরক্ষিত অবস্থায় রেখে গ্রেফতার হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বিলাসী জীবনযাপন করতে ভারতে পালিয়েছিলেন চেতনার গান গাওয়া আজকের আওয়ামী শীর্ষ নেতারা। তারা ছিলেন উদ্দাম বিলাসী জীবনে মত্ত।

তিনি বলেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিচারিতা দেখেছেন। প্রতিনিয়ত নতুন নতুন ভেলকি দেখিয়ে যাচ্ছেন। তিনি যখনই প্রশাসনকে বলছেন, আপনারা বিরোধীদলের আন্দোলনে বাঁধা হয়ে দাঁড়াবেন না। তখন পুলিশ প্রশাসন বিরোধী দলের নেতাকর্মীদের উপর আরো বেপরোয়া হচ্ছে। একের পর এক জেলায় পুলিশের নির্বিচার গুলিতে প্রাণ হারাচ্ছে জাতীয়তাবাদী নেতাকর্মী। আহত হচ্ছে অগণিত। যা বরদাশত করা যায় না। তাই স্বাধীনতাকামী জনতাকে নিয়ে আবারো রাজপথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে মোকাবেলা করে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে হবে।

শনিবার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জে পুলিশের নির্বিচার গুলিতে জাতীয়তাবাদী নেতাকর্মীদেরনিহত ও আহত করার প্রতিবাদে এবং দেশজুড়ে আওয়ামী সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, এমদাদ হোসেন চৌধুরী, সদস্য সৈয়দ তৌফিকুল হাদি, আক্তার রশীদ, আফজল উদ্দিন, সৈয়দ সাফেক মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, নজরুল ইসলাম, মন্জুরুল করিম তুহিন, জুবেদ আমিরি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী মোঃ দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সাইদ মাহমুদ ওয়াদুদ, শাওন আহমদ ইমরান, আহমেদ মোহন, নাজিম উদ্দীন প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit