রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

সাজেক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান  ৫৪ বিজিবির

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য অঞ্চলে সীমান্ত সূরক্ষার  পাশাপাশি বাংলাদেশ বর্ডার গাড বিজিবি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় বাঘাইছড়ি সাজেক এলাকায় ৫৪ বিজিবির পক্ষ থেকে গরীব, দুঃস্থ, অসহায় জনগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল সারে ৯ টায় বাঘাইহাট ৫৪ বিজিবি ও মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়নের যৌথ আয়োজনে সাজেক পর্যটন এলাকায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নেরর জোন কমান্ডার   লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, পিএসসি ও মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়ন জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ শরীফ উল্লাহ আবেদ, এসজিপি। এছাড়াও বাঘাইহাট ৫৪ বিজিবি ও মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আশরাফুল আলম ও ক্যাপ্টেন মোঃ মনোয়ার হোসেন, এএমসি এর নেতৃত্বে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন। 

এসময় সাজেক ইউনিয়নের কংলাক পাড়া, রুইলুইপাড়া, বনপাড়া, দাড়িয়াপাড়া, হামারিপাড়া, উত্তর পরিপাড়া, ফাইলিংপাড়া সহ দূর্ঘম পাহাড়ি এলাকার ১১৬ জন গরীব, দুঃস্থ, অসহায় জনগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময়  সাজেক এলাকার জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit